তাজা মাছ

বড় বড় পুকুর ও ঘেরে দল বেঁধে মাছ ধরার কাজ করেন মৎস্য শ্রমিকেরা। কয়েকজন মিলে অনেকগুলো জালের সমন্বয়ে বড় পুকুরের মাছ ধরা হয়। কখনো কখনো ১০টি বা তার বেশি জাল ফেলা হয়। খুলনার ফুলতলা উপজেলার গাড়াখোলা গ্রামের পুকুরে তেলাপিয়া, রুই, কাতলা, মৃগেল মাছ ধরা হচ্ছে। দেখুন ছবিতে–

জাল টেনে মাছ ধরতে ব্যস্ত মৎস্যশ্রমিকেরা
জাল টেনে মাছ ধরতে ব্যস্ত মৎস্যশ্রমিকেরা
বিশেষ কায়দায় জাল টানছেন এক মৎস্যশ্রমিক
জাল টানতে পুকুরে নেমেছেন আরও কয়েকজন
ঠান্ডা থেকে বাঁচতে এই পলিথিনের জামা
পুকুরে ছড়ানো জাল গোছানো চলছে
হাতে তাজা মাছ
তাজা মাছের লাফালাফি
মাছ ধরা শেষে সতর্কতার সঙ্গে জাল সংরক্ষণ চলছে