টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন নদ–নদীর পানি বেড়েছে। অনেক এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। অপর দিকে বৃষ্টির পানিতে বিভিন্ন শহরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। আজ রোববারের চিত্র।
নেত্রকোনার কলমাকান্দা উব্দাখালী নদীর পানি বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে উপজেলার বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। ডুবিয়ারকোনা, সদর উপজেলা, নেত্রকোনা
বিজ্ঞাপন
বৃষ্টিতে ময়মনসিংহ নগরের প্রায় সব এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে পথচারী ও যানবাহন আরোহীদের। চরপাড়া, ময়মনসিংহ
বিজ্ঞাপন
অলিগলি, বাসা–বাড়িতে উঠে গেছে পানি। বাঘমারা, ময়মনসিংহসুনামগঞ্জে ভারী বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা। কাজীর পয়েন্ট এলাকা, পৌর শহর, সুনামগঞ্জভারী বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বেড়েছে সুরমা নদীর পানি। বৃষ্টির মধ্যে নৌকায় নদী পার হচ্ছে লোকজন। তোপখানা এলাকা, সিলেট বৃষ্টির পানি আটকে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। দুর্ভোগে এলাকাবাসী। নাজিমউদ্দিন রোড, বংশাল, পুরান ঢাকা ভারী বৃষ্টিতে সুনামগঞ্জের নেয়ামতপুর-আনোয়ারপুর সড়কের হরিপুর এলাকায় একটি সেতুর সংযোগ সড়ক ধসে পড়েছে। এতে বাধাগ্রস্ত হচ্ছে যান চলাচল। হরিপুর, সুনামগঞ্জ