অঝোর বৃষ্টিতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। সড়কে পানি জমে থাকায় পথচারীরা চলাচলের সময় ভোগান্তিতে পড়েন। অনেকে পানি মাড়িয়েই গন্তব্যে যাত্রা করেন। আজ বুধবার ঢাকার বিভিন্ন স্থান ঘুরে প্রথম আলোর আলোকচিত্রীরা জলাবদ্ধতার ছবিগুলো তুলেছেন।