নিষেধাজ্ঞা শেষে ফিশারিঘাটে ফিরেছে ইলিশ

দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরতে নেমেছেন জেলেরা। প্রথম দিনেই চট্টগ্রাম নগরের ফিশারিঘাটে এসেছে ইলিশ। সাগর থেকে ধরা মাছ নিয়ে ঘাটে ফিরছেন জেলেরা। এরপর শুরু হয় মাছ বাছাই, বরফ দেওয়া, প্যাকেটজাত ও দেশের বিভিন্ন স্থানে সরবরাহের প্রস্তুতি। ব্যস্ত সময় পার করছেন পাইকারি ব্যবসায়ী ও শ্রমিকেরা। নিষেধাজ্ঞা শেষে ইলিশের আগমনে আবারও প্রাণচাঞ্চল্য ফিরেছে ফিশারিঘাটে।

দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগর থেকে ধরা ইলিশ এসেছে চট্টগ্রাম নগরের ফিশারিঘাটে। টুকরিতে সাজিয়ে রাখা হয়েছে মাছ।
দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগর থেকে ধরা ইলিশ এসেছে চট্টগ্রাম নগরের ফিশারিঘাটে। টুকরিতে সাজিয়ে রাখা হয়েছে মাছ।
দেশের বিভিন্ন স্থানে সরবরাহের জন্য ককশিটের বাক্সে ইলিশ ভরছেন শ্রমিকেরা।
মাছ সতেজ রাখতে ইলিশের ওপর দেওয়া হচ্ছে বরফ।
ককশিটের বাক্সে মাছ ভরার পর লাল পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে।
ককশিটের বাক্সে মাছের নাম ও ওজন লিখে রাখছেন শ্রমিকেরা।
বাজারজাতের জন্য টুকরিতে বরফ দিয়ে ইলিশ সাজিয়ে রাখছেন শ্রমিকেরা।
সরবরাহের জন্য গাড়িতে তোলা মাছ রশি দিয়ে বাঁধছেন শ্রমিকেরা।
ককশিটে ভর্তি ইলিশ নিয়ে বিভিন্ন স্থানে সরবরাহের উদ্দেশে ফিশারিঘাট ছাড়ছে গাড়ি।