তিস্তার ধূসর চরে কৃষকের ব্যস্ত প্রহর

তিস্তার জল কমতেই নদীর বুকে জেগে উঠেছে বিস্তীর্ণ বালুচর। সেই ধূসর চরেই এখন শুরু হয়েছে কৃষকের নতুন স্বপ্ন বোনার কর্মযজ্ঞ। কেউ ট্রাক্টর দিয়ে জমি চাষ করছেন, কেউবা রোপণ করছেন আলু, রসুন ও ক্ষীরার বীজ। পরিবারের নারী-পুরুষ থেকে শুরু করে ছোট-বড় সবাই এখন মাঠের কাজে ব্যস্ত। সকাল থেকে বিকেল পর্যন্ত চরে চরে চলছে এই ব্যস্ততা। দিন কয়েকের মধ্যেই এই ধূসর প্রান্তর রূপ নেবে সবুজের সমারোহে। সম্প্রতি রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর, ছালাপাক ও রমাকান্ত এলাকা ঘুরে ছবিগুলো তোলা।

তিস্তার চরে রবিশস্য আবাদের উদ্দেশ্যে সকালে কাজের সরঞ্জাম নিয়ে যাচ্ছেন এক কৃষক
তিস্তার চরে রবিশস্য আবাদের উদ্দেশ্যে সকালে কাজের সরঞ্জাম নিয়ে যাচ্ছেন এক কৃষক
নদীগর্ভ থেকে জেগে ওঠা বালুচরে রবিশস্য চাষের জন্য ট্রাক্টর দিয়ে জমি প্রস্তুত করছেন এক চাষি।
চরের জমিতে আলু রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।
চরের নরম মাটিতে আলুর বীজ ছিটিয়ে দিচ্ছেন এক কিষানি।
তিস্তার চরে আলু রোপণ করছেন একটি পরিবারের ছোট-বড় সদস্যরা।
কোদাল দিয়ে মাটি কুপিয়ে চরের জমি ক্ষীরা চাষের উপযোগী করে তুলছেন এক কৃষক।
নদীর তীরের কিছুটা ভেজা মাটিতে রসুন রোপণের জন্য জমি তৈরি করছেন এক কৃষক।
চরের খোলা প্রান্তরে কাজের বিরতিতে নামাজ আদায় করছেন এক কৃষক।
তিস্তার চরে ফলানো পাকা আমন ধান কেটে ঘোড়ার গাড়িতে করে বাড়ির পথ ধরেছেন কৃষকেরা।
চরের কাজ শেষে গবাদিপশুর জন্য ঘাস কেটে মাথায় করে নিয়ে বাড়ির পথে হাঁটছেন দুই কৃষক।