ছুটির শেষ দিনে চিড়িয়াখানায় উপচে পড়া ভিড়

ঈদুল ফিতরের ছুটির শেষ দিনে রাজধানীর জাতীয় চিড়িয়াখানা ও সংলগ্ন শিশুপার্কে পরিবার–পরিজন নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভিড়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা বয়সী মানুষের পদচারণে মুখর ছিল পুরো এলাকা।

চিড়িয়াখানায় প্রবেশের পথে ছিল দর্শনার্থীদের দীর্ঘ ভিড়।
চিড়িয়াখানায় প্রবেশের পথে ছিল দর্শনার্থীদের দীর্ঘ ভিড়।
সকাল থেকেই শিশুসহ পরিবার–পরিজন নিয়ে ঘুরতে আসেন অনেকে।
বানরের খাঁচার সামনে শিশুসহ দর্শনার্থীদের ভিড় জমে।
হরিণের খাঁচার সামনে দাঁড়িয়ে আগ্রহভরে প্রাণীগুলো দেখছেন দর্শনার্থীরা।
অনেকক্ষণ অপেক্ষার পর খাঁচা থেকে উঠে হাঁটতে শুরু করে বাঘ, তা দেখেই উচ্ছ্বাস দর্শনার্থীদের মধ্যে।
সিংহের খাঁচার সীমানানির্দেশক প্রাচীর না মেনে আরও কাছে থেকে দেখার চেষ্টা করছেন কয়েকজন দর্শনার্থী।
খাঁচায় বন্দী প্রাণীগুলো দেখার জন্য ভিড় করে দাঁড়িয়ে আছেন উৎসুক মানুষ।
শিশুপার্কে ছোট্ট ট্রেনে চড়ার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে শিশুসহ অভিভাবকেরা।
স্লাইডারে ওঠার জন্য খুশিতে আত্মহারা এক শিশু
শিশুপার্কের দোলনায় দুলে আনন্দে মেতে উঠেছে শিশুরা।
সারা দিন ঘোরাঘুরির পর বিকেলে ফেরার পথে দর্শনার্থীরা
দীর্ঘ সময় ঘোরাঘুরির ক্লান্তি শেষে বাবার কাঁধে মাথা রেখে বিশ্রাম নিচ্ছে এক শিশু।