মুজিবনগরে একদিন

১৯৭১ সালের ১৭ এপ্রিল সকাল সাড়ে নয়টার দিকে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠান হয় মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আমবাগানে, যা বর্তমানে মুজিবনগর। সেখানে নতুন বাংলাদেশ রাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা প্রকাশ্যে শপথ গ্রহণ করেন। বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ এই আম্রকাননটি মেহেরপুর শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দক্ষিণে। এটি ছিল জমিদার বৈদ্যনাথের আমবাগান। আমবাগান, শপথস্থান, স্মৃতিসৌধসহ সেখানকার সম্প্রতি তোলা কিছু ছবি তুলে ধরা হলো।

‘উদীয়মান সূর্য’ নামের মূল স্মৃতিসৌধটি করা হয়েছে মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনাকে ঘিরে।
‘উদীয়মান সূর্য’ নামের মূল স্মৃতিসৌধটি করা হয়েছে মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনাকে ঘিরে।
আমবাগানে সাদা উলুর সমাহার।
আমবাগান থেকে জ্বালানি সংগ্রহ করে বাড়িতে ফিরছেন এক নারী।
১৯৭৪ সালের ১৭ এপ্রিল মুজিবনগর জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন শিল্পমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম।
মুজিবনগর কমপ্লেক্সে বাংলাদেশের মানচিত্র।
মানচিত্রের মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের ইতিহাসের বিভিন্ন ঘটনার ভাস্কর্য।
কমপ্লেক্সের বাইরে ১৯৭১ সালের ৭ই মার্চ ভাষণরত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য।
কমপ্লেক্সের ভেতরে বাংলাদেশের ইতিহাসের অংশবিশেষ দেখা যাবে শিল্পকর্মের উপস্থাপনায়।
ভাস্কর্যে ঐতিহাসিক তেলিয়াপাড়া সম্মেলনে কর্নেল এম এ জি ওসমানী, ডিসি পান্ডে, কর্নেল রেজা, মেজর নুরুজ্জামান, মেজর শফিউল্লাহ, মেজর রব, মেজর সাফায়াত জামিল, রবিব উদ্দিন, মেজর মইনুল হোসেন চৌধুরী, মেজর নুরুল ইসলাম, মেজর খালেদ মোশারফ ও মেজর জিয়াউর রহমান।
ভাস্কর্যে একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর হত্যাকাণ্ড।
গার্ড অব অনারে সালাম নিচ্ছেন সৈয়দ নজরুল ইসলাম—সেই চিত্র তুলে ধরা হয়েছে ভাস্কর্যে।
১৯৭১ সালের ১৭ এপ্রিল ভারত থেকে সীমানা পেরিয়ে জাতীয় চার নেতা, সাংবাদিক ও ভারতের অতিথিরা জিপ গাড়িতে এ পথে এসেছিলেন। বাংলাদেশ অংশের এ সড়কের নামকরণ করা হয় ‘স্বাধীনতা সড়ক’।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বরে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ভাস্কর্য।