হাওরে ধানকাটার ধুম

বোরো ধানের মৌসুমে হাকালুকি হাওরে চলছে ধানকাটা। মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলা এবং সিলেটের গোলাপগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকাজুড়ে বিস্তৃত হাকালুকি হাওর। এই হাওর শস্যভান্ডার নামে পরিচিত। বোরো ধানের মৌসুমে হাওরে কৃষক-শ্রমিকদের ধানকাটা নিয়ে ছবির গল্প।

সোনালি ফসলে ছেয়ে আছে হাওরের মাঠ
সোনালি ফসলে ছেয়ে আছে হাওরের মাঠ
পানি বাড়ছে, তাই হাওরে চলছে ধানকাটার ধুম
ধানের আঁটি কাঁধে নিয়ে বাড়ির পথে
ধান ভাঙার পর খড়ের আঁটি কাঁধে নিয়ে ছুটছেন দুজন
পুরুষদের পাশাপাশি ধানকাটায় হাত লাগাচ্ছেন নারীরাও
কয়েক দিনের বৃষ্টিতে নদীতে পানি বেড়েছে। হাওরসংলগ্ন নদীতে মাছ ধরতে জাল নিয়ে চলছেন এক ব্যক্তি
গবাদিপশুর খাবারের জন্য খড় শুকানো হচ্ছে
মাড়াই শেষে কুলায় করে ধান ঝাড়তে ব্যস্ত এক কিষানি
শুকানোর পর গাড়িতে ভরা হচ্ছে ধানের বস্তা