বিধ্বস্ত প্রশিক্ষণ বিমান উদ্ধারে চেষ্টা চলছে

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে একজন বৈমানিক নিহত হন। আজ বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। এখন বিমানটি উদ্ধারে চলছে অভিযান। নৌবাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ যৌথভাবে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। আজ দুপুর ১২টায় চট্টগ্রামের পতেঙ্গার কনটেইনার টার্মিনাল এলাকা থেকে ছবিগুলো তুলেছেন জুয়েল শীল।

দুর্ঘটনাস্থল এলাকা টহল দিচ্ছে বিমানবাহিনীর একটি হেলিকপ্টার
দুর্ঘটনাস্থল এলাকা টহল দিচ্ছে বিমানবাহিনীর একটি হেলিকপ্টার
উদ্ধারকাজে যাচ্ছে কোস্টগার্ড
পানিতে নামছেন ডুবুরিরা
বিভিন্ন কৌশলে উদ্ধার তৎপরতা চলছে
বয়ার আশপাশে খোঁজাখুঁজি করা হচ্ছে
এই ক্রেন দিয়ে প্রশিক্ষণ বিমানটি তোলা হবে
উড়োজাহাজটি কোথায় আছে, তা জানতে এই নৌযান থেকে নদীর তলদেশ স্ক্যান করা হচ্ছে
যেখানে বিমানটি পড়েছে, সেখানে প্লাস্টিকের লাল বয়া দেওয়া হয়েছে
নৌবাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ যৌথভাবে উদ্ধার তৎপরতা চালাচ্ছে
বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে পাইলট ও কো–পাইলট প্যারাসুট দিয়ে নেমে এলে তাঁদের উদ্ধার করেন নৌকার মাঝি মো. রনি