সিলেটের গোয়াইনঘাট উপজেলার শত বছরের পুরোনো হাট সালুটিকর। প্রতিবছর বর্ষা শুরুর আগে থেকে নৌকার হাট বসে এখানে। বর্ষায় নৌকা হয়ে ওঠে হাওরপারের প্রধান বাহন। পানি বাড়ার সঙ্গে সঙ্গে হাওরাঞ্চলের মানুষের কাছে নৌকার কদর বাড়তে থাকে। বিভিন্ন এলাকার মানুষ সালুটিকর বাজার থেকে নৌকা কিনে নিয়ে যান। সপ্তাহে শনি ও মঙ্গলবার এই নৌকার হাট বসে।