কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ বাজারে তরমুজের বড় আড়ত। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে হওয়ায় বরিশালের বিভিন্ন এলাকা থেকে সরাসরি ট্রাকযোগে এখানে তরমুজ আনা হয়। আনা হয় নৌপথেও। পরে আড়ত থেকে কুমিল্লার বিভিন্ন এলাকা ও আশপাশের খুচরা ব্যবসায়ীরা তরমুজ কিনে নিয়ে যান। পয়লা বৈশাখ সামনে রেখে কেনাবেচা ও ব্যস্ততা বেড়েছে আড়তে। ছবিগুলো সম্প্রতি তোলা—