জ্বলছে সুন্দরবন

সুন্দরবনের পূর্বাংশে আগুন লেগেছে। গতকাল শনিবার সকালে লাগা এ আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস। তাদের সহযোগিতা করছে বন বিভাগের স্বেচ্ছাসেবক, নৌবাহিনী, কোস্টগার্ড ও স্থানীয় বাসিন্দারা। হেলিকপ্টার থেকে পানি ছিটাচ্ছে বিমানবাহিনী।

আগুন নেভাতে প্রায় সোয়া দুই কিলোমিটার দূরের ভোলা নদী থেকে পাম্পের সাহায্যে পানি আনতে হচ্ছে ফায়ার সার্ভিসকে।
আগুন নেভাতে প্রায় সোয়া দুই কিলোমিটার দূরের ভোলা নদী থেকে পাম্পের সাহায্যে পানি আনতে হচ্ছে ফায়ার সার্ভিসকে।
বনের মধ্যে এমন বেশ কিছু এলাকা একদমই পুড়ে গেছে। নিচে ছাই আর ওপরে দাঁড়িয়ে আছে মরা গাছ, ডালপালা।
আগুন নেভানোর জন্য ভোলা নদী থেকে তোলা হচ্ছে পানি।
পানি নেওয়ার জন্য ফায়ার সার্ভিস হোসপাইপ বসিয়েছে।
বিক্ষিপ্তভাবে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। পুড়ে গেছে শ্বাসমূল।
বাবার সাথে পুড়ে যাওয়া সুন্দরবনে ছোট্ট জয়ন্তী। কখন আগুন নিভবে প্রশ্ন তাঁর।
আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করছেন স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবীরা।
ট্রলারে পাম্পমেশিন বসিয়ে ভোলা নদী থেকে পানি নেওয়া হচ্ছে।
হেলিকপ্টারে করে পানি নিয়ে ছিটানো হচ্ছে বনে।
পুড়ে যাওয়া ছাইয়ের মধ্যে দাঁড়িয়ে আছে শ্বাসমূল।