সীমান্তঘেঁষা সিলেটের পাহাড়ের পাদদেশে বিস্তীর্ণ মাঠজুড়ে পাকতে শুরু করেছে আমন ধান। সবুজ ধানখেতে উঁকি দিচ্ছে সোনালি শিষ, কোথাও কোথাও শুরু হয়েছে ফসল কাটা। হেমন্তের হালকা কুয়াশা আর বিকেলের নরম আলোয় পাহাড়, ধানখেত ও পায়রার ওড়াউড়িতে ফুটে উঠেছে গ্রামবাংলার চিরচেনা সৌন্দর্য। মাঠে মাঠে ধান পাকার সঙ্গে কৃষকের ঘরে ঘরে বাড়ছে নতুন ফসল ঘরে তোলার ব্যস্ততা ও আনন্দ। সেই সঙ্গে দুয়ারে কড়া নাড়ছে নতুন ধানের উৎসব নবান্ন। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার, রাধানগর ও বরমসিদ্দিপুর এলাকা থেকে ছবিগুলো তোলা।