হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জরুরি টিকাদান কর্মসূচি শুরু

দেশজুড়ে হামের প্রাদুর্ভাবের মধ্যে এই রোগের সংক্রমণ রোধে রোববার শুরু হয়েছে বিশেষ টিকাদান কর্মসূচি। এ কর্মসূচির আওতায় হামের টিকা পাবে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুরা। আগে টিকা নেওয়া থাকলেও শিশুরা এই ক্যাম্পেইনে টিকা নিতে পারবে। স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন জানান, অসুস্থ শিশুদের হামের টিকা দেওয়া হবে না। তবে হামে আক্রান্ত শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। প্রাথমিকভাবে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় এই ক্যাম্পেইন পরিচালিত হবে, যেখানে হামের সংক্রমণ তুলনামূলক বেশি।

হামের জরুরি টিকাদান কর্মসূচিতে শিশুদের টিকা দেওয়া হচ্ছে। ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পোদ্দারপাড়া, শ্রীনগর, মুন্সিগঞ্জ, ৫ এপ্রিল
ছবি: তানভীর আহাম্মেদ
শিশুকে টিকা দেওয়া হচ্ছে। পোদ্দারপাড়া, শ্রীনগর, মুন্সিগঞ্জ, ৫ এপ্রিল
মোবাইলে কার্টুন দেখিয়ে শিশুকে টিকা দেওয়া হচ্ছে। পোদ্দারপাড়া, শ্রীনগর, মুন্সিগঞ্জ, ৫ এপ্রিল
হামের জরুরি টিকাদান কর্মসূচিতে শিশুদের টিকা দেওয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শ্রীনগর, মুন্সিগঞ্জ, ৫ এপ্রিল
টিকা দেওয়ার আগে ভয়ে কান্না করে অনেক শিশু। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শ্রীনগর, মুন্সিগঞ্জ, ৫ এপ্রিল
ময়মনসিংহে উচ্চ ঝুঁকির এলাকা হিসেবে তিনটি উপজেলায় হামের টিকা দেওয়া শুরু হয়েছে। চুরখাই ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, ময়মনসিংহ, ৫ এপ্রিল
হামের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। জেনারেল হাসপাতাল, বরগুনা, ৫ এপ্রিল
জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে হামের টিকার কার্যক্রম উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ। জেনারেল হাসপাতাল, ব্রাহ্মণবাড়িয়া, ৫ এপ্রিল
জেলা প্রশাসক আসমা শাহীন শহরে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। ব্রজো সুন্দরী উপস্বাস্থ্য কেন্দ্র, নাটোর, ৫ এপ্রিল
চাঁদপুরে শুরু হয়েছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। শ্রীরামদী, চাঁদপুর, ৫ এপ্রিল
পাবনা সদর উপজেলার চরঘোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টিকা কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যসচিব কামরুজ্জামান চৌধুরী। ৫ এপ্রিল থেকে শুরু হওয়া এই টিকাদান ১৮ এপ্রিল শেষ হবে। প্রথম দিনে ছিল উপচে পড়া ভিড়। চরঘোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, পাবনা, ৫ এপ্রিল
শিশুকে হাম–রুবেলার টিকা দেওয়া হচ্ছে। চরঘোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, পাবনা, ৫ এপ্রিল