কোকো পিট মাটির সংস্পর্শ ছাড়া চারা রোপণের জন্য চাষাবাদের বিকল্প মাধ্যম। কোকো পিট হলো অ-তন্তুযুক্ত, পঞ্জি, হালকা ওজনের, কর্কি উপাদান, যা নারকেলের খোসার কয়ার ফাইবারকে একত্র করে। নব্বইয়ের দশকের গোড়ার দিকে উদ্যান পালনের ক্ষেত্রে কোকো পিটের ব্যবহার আবিষ্কৃত হয় এবং তখন থেকেই দিন দিন চাহিদা বৃদ্ধি পাচ্ছে।
মরিচ, বেগুন, গ্রাফিটিং টমেটো, লাউ, মিষ্টিকুমড়া, করলা, পেঁপের চারা উৎপাদনে মাটির সংস্পর্শ ছাড়াই চারা রোপণ করে বিক্রি করা হচ্ছে। কোকো পিটের চারা জাত ও মানভেদে ২ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। বগুড়ার শিবগঞ্জ উপজেলার হাতীবান্ধা গ্রামের কোকো পিটে চারা রোপণের কয়েকটি ছবি নিয়ে এই গল্প
