স্বাধীনতা দিবসে নানা আয়োজন

আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা বিনিময় হয়েছে বিজিবি ও বিএসএফের মধ্যে। কোথাও কোথাও আয়োজন করা হয়েছে নানা প্রতিযোগিতার। এসব আয়োজন নিয়ে এই ছবির গল্প—

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় উপজেলা প্রশাসন। মিরসরাই, চট্টগ্রাম, ২৬ মার্চ
ছবি: ইকবাল হোসেন
সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের হাতে ফুল তুলে দেয় প্রশাসন। মিরসরাই, চট্টগ্রাম, ২৬ মার্চ
দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে মিষ্টি ও ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় হয়। হিলি, দিনাজপুর, ২৬ মার্চ
গালে শহীদ মিনারের অবয়ব আঁকিয়ে নিচ্ছে শিশুটি। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ, সিলেট, ২৬ মার্চ
প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। কমলাপুর স্টেডিয়াম এলাকা, ফরিদপুর, ২৬ মার্চ
পাবনায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘দুর্জয় পাবনায়’ ফুল দিয়ে শ্রদ্ধা জানান বীর মুক্তিযোদ্ধারা। দুর্জয় পাবনা স্মৃতিস্তম্ভ, পাবনা, ২৬ মার্চ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শুটিং প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা। মোবারক হোসেন রত্ন শুটিং রেঞ্জ, রাইফেল ক্লাব, পাবনা, ২৬ মার্চ