বগুড়ার প্রসিদ্ধ চিকন সেমাই বানানোয় অবদান খুঁজতে গেলে নারীদের কথাই চলে আসে। কারণ, এখানকার বিপুলসংখ্যক নারী সেমাই বানানোকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। বগুড়ার সেমাইপল্লিতে ঈদকে সামনে রেখে এখন পুরোদমে ব্যস্ত সময় পার করছেন নারীরা। এখানে দুই ধরনের সেমাই তৈরি হচ্ছে—রোদে শুকানো ও কড়াইয়ে ভাজা। এর মধ্যে কড়াইয়ে ভাজা সেমাই প্যাকেটজাত হয়ে যাচ্ছে বগুড়া শহরের নামীদামি হোটেল ও কনফেকশনারির বিক্রয়কেন্দ্রে। বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকার একটি কারখানায় নারীদের সেমাই তৈরির কর্মযজ্ঞ নিয়ে সাজানো ছবির গল্প।
