ঢাকার পূর্বাচলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় সোমবার শুরু হয়েছে বাংলাদেশ ডেনিম এক্সপো। দুই দিনের এই প্রদর্শনীতে বাংলাদেশ, চীন, তুরস্ক, স্পেন, পাকিস্তানসহ ১১টি দেশের ৬৩টি কোম্পানি অংশ নিয়েছে। এর মধ্যে চীনা প্রতিষ্ঠানের সংখ্যা সবচেয়ে বেশি—২৭। ডেনিম এক্সপোর এবারের আসরটি ১৬তম। এবারের প্রতিপাদ্য, ‘রিইমাজিন বা নতুন করে ভেবে দেখা’। ডেনিম এক্সপো ঘুরে ছবির গল্প।