রঙিন ব্যাগে ঝুলে থাকা স্কুলবেলা

ছুটির ঘণ্টা বাজতেই বদলে যায় বিদ্যালয়ের চিত্র। ক্লাসরুম ছেড়ে মাঠে ছুটে যায় শিক্ষার্থীরা আর রঙিন ব্যাগগুলো জায়গা নেয় দেয়ালের রেলিংয়ে। খেলা, আড্ডা আর খুনসুটিতে কাটে কিছুটা সময়। প্রতিদিনের এই ছোট ছোট মুহূর্তেই জমা হয় স্কুলজীবনের আনন্দ, যা একদিন হয়ে থাকবে মধুর স্মৃতি। ছবিগুলো সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ থেকে তোলা।

বিদ্যালয়ের দেয়ালের রেলিংয়ে সারি সারি ঝুলছে শিক্ষার্থীদের রঙিন ব্যাগ
বিদ্যালয়ের দেয়ালের রেলিংয়ে সারি সারি ঝুলছে শিক্ষার্থীদের রঙিন ব্যাগ
মাঠে খেলায় যাওয়ার আগে রেলিংয়ে ব্যাগ রেখে যাচ্ছে শিক্ষার্থীরা
ব্যাগ রেখে বন্ধুদের সঙ্গে খেলতে মাঠে দিচ্ছে দৌড়
ছুটির পর ব্যাগ রাখার জন্য রেলিংয়ের কাছে আসছে দুই শিক্ষার্থী
ছুটির পর মাঠে খেলায় মেতে উঠেছে শিক্ষার্থীরা
ব্যাগ রেখে খেলতে যাওয়ার আগে
খুনসুটিতে মেতে উঠেছে দুই সহপাঠী
বিদ্যালয় মাঠে ফুটবল খেলায় ব্যস্ত তারা
খেলা শেষে বাড়ি ফেরার পালা। তাই রেলিং থেকে ব্যাগ নিতে এসেছে এই শিক্ষার্থী
ব্যাগ কাঁধে দল বেঁধে এবার বাড়ি ফেরার পালা