প্রত্ননিদর্শন মথুরাপুর দেউল

ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের মথুরাপুর গ্রামে অবস্থিত মথুরাপুর দেউল বা মঠ। ফরিদপুর শহর থেকে ৩৬ কিলোমিটার পশ্চিমে আর মধুখালী থেকে ৩ কিলোমিটার উত্তরে এটি অবস্থিত। এই মঠ কে নির্মাণ করেছেন, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। মঠটির নির্মাণকাল সপ্তদশ শতাব্দীর বলে ধারণা করা হয়। ১২টি কোণবিশিষ্ট এই মঠ অপূর্ব এক স্থাপত্য নিদর্শন। মঠটির দেয়ালে টেরাকোটার চমৎকার অলংকরণ রয়েছে।

শির উঁচু করে দাঁড়িয়ে আছে দেউল
 শির উঁচু করে দাঁড়িয়ে আছে দেউল
দেউল দেখতে এসে ছবি তুলছেন
দেউলের প্রবেশপথ, ভাঙা দরজায় তালা
দেউলের ভেতরের অংশের দেয়াল
দেউলের কিছু অংশে ইট খসে পড়ছে
সংক্ষিপ্ত ইতিহাস লেখা ফলকের ছবি তুলছেন এক ব্যক্তি
দেউল চত্বরে বিশ্রাম নিচ্ছেন কয়েকজন
দেয়ালে টেরাকোটার চমৎকার অলংকরণ
দেউল দেখতে এসে সেলফি তুলছেন কয়েকজন