খরস্রোতা তিস্তা নদীতে পানি শুকিয়েছে। বৈশাখের শুরুতে কয়েক দিনের তীব্র দাবদাহ আর খরায় এখন হাঁটুপানি। নদীর মাঝ দিয়ে কেউ হেঁটে পার হচ্ছেন। আবার মহিষ ও ট্রাক্টর চলছে নদী দিয়ে। নৌকাও চলছে না। ছবিগুলো সম্প্রতি রংপুরের গঙ্গাচড়া উপজেলার জয়দেব এলাকা থেকে তোলা।
