বসন্তে দামারি হাওর

বর্ষায় জলমগ্ন থাকলেও শুকনা মৌসুমের চিত্রটা একেবারেই ভিন্ন। দূরদূরান্তে পানির দেখা নেই। থাকলেও খুবই ক্ষীণ ধারা। উন্মুক্ত পড়ে আছে বিস্তীর্ণ ভূমি। হিজল–করচগাছে নতুন পাতা গজিয়েছে। জলাবনের ভেতরে হালকা সবুজের আবহ। যেখানে বর্ষাকালে নৌকা চলে, সেখানে এখন পশু চরাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বসন্তে এমন রূপে ধরা দিল সিলেটের দামারি হাওর। গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বাজারের পাশের এলাকা থেকে ছবিগুলো সম্প্রতি তোলা

বসন্তের শুরুতে গাছগুলোয় পাতা গজিয়েছে
বসন্তের শুরুতে গাছগুলোয় পাতা গজিয়েছে
শুকনা হাওরের বুকে মেঠো পথ
শুকনা হাওরে গরু চরাতে এনেছেন স্থানীয় বাসিন্দারা
ক্ষীণ জলের ধারার পাশে ডালের ওপর বসে আছে পাখি
হাওরের বুকে ছোট্ট জলাধার
শুকিয়ে আসা হাওরের পথ ধরে চলেছে শিশুটি
শীত শেষে বসন্তের শুরুতে সবুজ হয়ে উঠছে গাছগুলো
ক্ষীণ হয়ে আসা জলাশয়ে চলছে মাছ ধরা
বসন্তে ক্রমে সবুজ হয়ে উঠছে বিস্তীর্ণ হাওর