চারুকলার ‘বৈশাখী শোভাযাত্রা’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে আজ মঙ্গলবার সকাল ৯টার পর ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ প্রতিপাদ্য নিয়ে ‘বৈশাখী শোভাযাত্রা’ বের হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম শোভাযাত্রায় নেতৃত্ব দেন। বিভিন্ন সড়ক ঘুরে আবার চারুকলা অনুষদে এসে শোভাযাত্রা শেষ হয়। শোভাযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা–কর্মচারী ছাড়াও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

শোভাযাত্রায় পাঁচটি প্রধান মোটিফ ছিল। সেগুলো হলো মোরগ, হাতি, পায়রা, দোতারা ও ঘোড়া
শোভাযাত্রায় পাঁচটি প্রধান মোটিফ ছিল। সেগুলো হলো মোরগ, হাতি, পায়রা, দোতারা ও ঘোড়া
হাতে আঁকা পটচিত্র হাতে শোভাযাত্রায় সর্বস্তরের মানুষ
শোভাযাত্রায় ঐতিহ্যবাহী সাজে মণিপুরি নারী
শোভাযাত্রায় তাঁরা অংশ নেন নিজস্ব কৃষ্টি–ঐতিহ্যে
শোভাযাত্রায় লাঠিখেলা দেখাচ্ছেন তাঁরা
মাছ ধরার সরঞ্জাম হাতে শোভাযাত্রায়
শোভাযাত্রার এবারের প্রতিপাদ্য ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’
শোভাযাত্রায় যুদ্ধ বন্ধের আহ্বান
জাতীয় পতাকা হাতে শোভাযাত্রায়
ঘোড়ার পিঠে সওয়ার পুলিশের সদস্যরা