ট্রেনে ঈদযাত্রা শুরু

প্রিয়জনের সঙ্গে ঈদ উদ্‌যাপনে ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফিরতে শুরু করেছেন মানুষ। আজ সোমবার শুরু হয়েছে ট্রেনে ঈদযাত্রা। বেলা দুইটার দিকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে পরিবার নিয়ে অনেককে আসতে দেখা যায়। ই–টিকিট, জাতীয় পরিচয়পত্র দেখিয়ে প্ল্যাটফর্মে প্রবেশ করেন যাত্রীরা। তবে প্রচণ্ড গরমে এ যাত্রায় ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের। ট্রেনের ভেতরে বসে কেউ হাতপাখা, কেউ চার্জার ফ্যান ও বোতলের পানিতে গা জুড়ানোর চেষ্টা করেন।

ই–টিকিট ও জাতীয় পরিচয়পত্র পরীক্ষা করছেন এক রেলকর্মী।
ই–টিকিট ও জাতীয় পরিচয়পত্র পরীক্ষা করছেন এক রেলকর্মী।
বাঁশের ব্যারিকেড পেরিয়ে প্ল্যাটফর্মে প্রবেশ করছেন যাত্রীরা।
পরিবার–পরিজন নিয়ে প্ল্যাটফর্মে প্রবেশ করছেন যাত্রীরা।
যানজটের কারণে স্টেশনে আসতে সময় লাগে, তাই আগেভাগেই কমলাপুরে এসে উপস্থিত হয়েছেন এই যাত্রীরা।
গরমে টিকতে না পেরে মাথায় বোতলের পানি ঢালছেন এক নারী।
ট্রেনের মধ্যে চার্জার ফ্যানে শীতল হওয়ার চেষ্টা এক শিশুর।
বগির ভেতর ভ্যাপসা গরম। হাতপাখায় গা জুড়ানোর চেষ্টা এক যাত্রীর।
সময় বাড়লে প্ল্যাটফর্মে যাত্রীদের ভিড় বাড়তে থাকে।
গরমে বিপাকে যাত্রীরা। চার্জার ফ্যানে সন্তানকে আরাম দেওয়ার চেষ্টা এক অভিভাবকের।
গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে ট্রেন। তাই দৌড় শুরু।
ট্রেন ছেড়ে যাচ্ছে, দেরি হয়ে গেছে প্ল্যাটফর্মে আসতে। তাই ট্রেন ধরতে যাত্রীদের ভোঁ–দৌড়।