সিলেট ও রাজশাহীতে আগামীকাল বুধবার সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয় আজ মঙ্গলবার। দুই সিটিতেই ইভিএমে ভোট গ্রহণ হবে। এ জন্য ইভিএম মেশিন ও নির্বাচনী সরঞ্জাম সংগ্রহ করে পুলিশ ও আনসার সদস্যদের নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে নেওয়া হয়। সকাল থেকে এই উপকরণ বিতরণের কাজ শুরু হয় সংশ্লিষ্ট এলাকায়।