আবর্জনা–দূষণে বিবর্ণ বনানী লেক

রাজধানীর বনানী লেকের কড়াইল বস্তি অংশে পানির ওপর ভাসছে প্লাস্টিক, পলিথিনসহ নানা ধরনের ময়লা–আবর্জনা। দুর্গন্ধ ও দূষিত পরিবেশের মধ্যেই প্রতিদিন এই লেক ব্যবহার করে চলাচল করছেন হাজার হাজার মানুষ। দীর্ঘদিন ধরে লেকের পানি দূষিত হলেও কার্যকর উদ্যোগের অভাবে বাড়ছে জনভোগান্তি ও স্বাস্থ্যঝুঁকি। ছবিগুলো মহাখালী–গুলশান লিংক সড়কের বীর উত্তম এ কে খন্দকার সড়ক এলাকায় শুক্রবার দুপুরে তোলা।

লেকের পানিতে ভেসে থাকা ময়লা–আবর্জনার পাশ দিয়েই চলছে যাত্রীবাহী নৌযান।
লেকের পানিতে ভেসে থাকা ময়লা–আবর্জনার পাশ দিয়েই চলছে যাত্রীবাহী নৌযান।
লেকের বিভিন্ন অংশে জমে থাকা বর্জ্য থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ।
দূষিত পানি ও উৎকট গন্ধের মধ্যেই জীবিকার তাগিদে নৌকা চালাচ্ছেন মাঝিরা আর যাতায়াত করছেন যাত্রীরা।
এভাবে পানিতে জমে থাকা বর্জ্য পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য তৈরি করছে নানা ঝুঁকি।
লেকের গুলশান অংশের সঙ্গে সংযোগস্থলে দেওয়া হয়েছে প্রতিবন্ধকতা, যাতে এক পাশের বর্জ্য অন্য পাশে ছড়িয়ে না পড়ে।
নিয়মিত পরিষ্কার–পরিচ্ছন্নতার অভাবে বিপন্ন লেকের পরিবেশ।