রাঙামাটির পাহাড়ি জনপদে আউশ ধান চাষ যেন এক দীর্ঘ ঋতুচক্রের গল্প। শীতের কুয়াশা ভেদ করে কাদামাটিতে চারা রোপণের মধ্য দিয়েই শুরু হয় সেই যাত্রা। এরপর দিন যায় পরিচর্যায়, অপেক্ষায় আর প্রকৃতির সঙ্গে লড়াই করে। বসন্ত পেরিয়ে গ্রীষ্মে যখন মাঠ ফেটে চৌচির হওয়ার উপক্রম, তখনই শুরু হয় সোনালি শস্য ঘরে তোলার কর্মযজ্ঞ। ধান কাটা, আঁটি বাঁধা, মাড়াই, ঝাড়াই—প্রতিটি ধাপে পাহাড়ি নারীদের নিঃশব্দ উপস্থিতি এই শ্রমযজ্ঞকে এগিয়ে নেয়। পাহাড়ে আউশের এই দিনলিপি নিয়েই এবারের ছবির গল্প।