ধান বাঁচানোর লড়াই

খুলনার রূপসা উপজেলার মাঠগুলোতে কাটার মুখে থাকা পাকা ধান হঠাৎ বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে পড়ে আছে। কৃষকের পাকা ধানের স্বপ্ন ভেসে গেছে বৃষ্টির পানিতে। তবু কোথাও কাদা-জল পেরিয়ে ধান ঘরে তোলার মরিয়া চেষ্টা, কোথাও রোদ পেলে সড়কে ছড়িয়ে শুকানোর ব্যস্ততায় এখন দিন কাটছে কৃষকদের। দীর্ঘদিনের শ্রম আর ঋণের বোঝা কাঁধে নিয়ে কৃষকেরা এখন লড়ছেন সময় ও আবহাওয়ার সঙ্গে-ধান বাঁচবে, নাকি ভেসে যাবে সব আশা, সেই অনিশ্চয়তায় কাটছে প্রতিটি দিন। এসব নিয়েই এই ছবির গল্প।

কাদা জল থেকে ভেজা ধান তুলে রাখছেন এই কৃষক
কাদা জল থেকে ভেজা ধান তুলে রাখছেন এই কৃষক
ভেজা ধান নিয়ে অনিশ্চয়তায় কৃষক
একটু রোদ উঠতেই সড়কে শুকানো হচ্ছে খড়
ধান ঘরে ওঠার কথা ছিল স্বস্তি হয়ে, কিন্তু ভেজার কারণে সেই স্বস্তিই এখন দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে
খোলা আকাশের নিচে চলছে এখন কৃষকের ধান বাঁচানোর লড়াই
ভেজা ধানে অঙ্কুর গজিয়েছে
তবু চলছে ভেজা ধানের মাড়াই
বৃষ্টির আগেই এ ধান কাটা হয়েছিল বলে শুকনা মাড়াই করতে পারছেন তাঁরা
মাড়াই করা ভেজা ধান ছড়িয়ে রোদে শুকাচ্ছেন কৃষক
সব ধান ভিজে গেছে