বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর দুর্গম চরে মরিচ চাষ করেন চাষিরা। চলতি বছর জেলার প্রায় ছয় হাজার হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। এখন মরিচ পাকতে শুরু করেছে। পাকা লাল মরিচ যেন রাঙাচ্ছে চর। মরিচের ভালো ফলন ও দাম পেয়ে খুশি চরাঞ্চলের চাষিরা। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার পূর্ব সুজাইতপুর, খাটিয়ামারীসহ দুর্গম চরাঞ্চলের এই মরিচ নিয়ে আজকের ছবির গল্প।
