সিলেট নগরের হুমায়ুন রশীদ চত্বরে ছোট-বড় চারটি ফোয়ারা রয়েছে। তবে কয়েক বছর ধরে এগুলো অচল। অযত্ন-অবহেলায় ফোয়ারাগুলো আগের জৌলুশ হারিয়েছে। যন্ত্রাংশে ধরেছে মরিচা, চুরিও হয়ে গেছে অনেক কিছু। ফোয়ারায় জমে থাকা পানিতে এখন শেওলা ও ময়লা-আবর্জনার স্তূপ। শুধু হুমায়ুন রশীদ চত্বরই নয়, সিলেট নগরের নাইওরপুল ও কিনব্রিজ এলাকার ফোয়ারাগুলোরও একই হাল।