সাঙ্গুর তীরে গঙ্গাপূজা ও বারুণী স্নান

প্রতিবছরের মতো এবারও মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে বান্দরবানের সাঙ্গু নদীর তীরে গঙ্গাপূজা ও বারুণী স্নান অনুষ্ঠিত হয়েছে। আশীর্বাদ সংঘের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী এ উৎসবে হাজারো পুণ্যার্থীর ঢল নামে। পাপমোচনের আশায় পুণ্যার্থীরা পূজা-অর্চনা, তর্পণ ও বারুণী স্নানে অংশ নেন। এ সময় সাঙ্গু নদীর চর ভক্ত ও পুণ্যার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে।

সাঙ্গু নদীর চরে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় তর্পণ করছেন পুণ্যার্থীরা
সাঙ্গু নদীর চরে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় তর্পণ করছেন পুণ্যার্থীরা
সাঙ্গু নদীর জলে পূজা-অর্চনা ও প্রার্থনায় মগ্ন কয়েকজন নারী ভক্ত
ভোর থেকে সাঙ্গু নদীর তীরে শিবলিঙ্গে দুধ ঢেলে পূজা করছেন নারী ভক্তরা
পূজা দেওয়ার জন্য সারিবদ্ধভাবে অপেক্ষায় পুণ্যার্থীরা
উৎসবের স্মৃতি ধরে রাখতে পূজামণ্ডপে ছবি তুলছেন তরুণীরা
উৎসবের অন্যতম অনুষঙ্গ সিঁদুর খেলা। একে অপরকে সিঁদুর পরিয়ে দিচ্ছেন নারীরা
দেবী গঙ্গার প্রতিমার সামনে আরতি করছেন পুরোহিত
ধুনুচি হাতে আরতির তালে নাচছেন ভক্তরা
নদীর তীরে প্রদীপ জ্বালিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন পুণ্যার্থীরা
আরতির জন্য নাগ আকৃতির বিশেষ প্রদীপ হাতে এক ভক্ত
মনের কামনা জানিয়ে সাঙ্গু নদীতে প্রদীপ ভাসাচ্ছেন এক পুণ্যার্থী
সবার মঙ্গল কামনায় সাঙ্গু নদীর জলে প্রদীপ ভাসিয়ে দেওয়া হয়
পূজায় শঙ্খ বাজাচ্ছেন এক ভক্ত
শিশুকে কোলে নিয়ে প্রদীপ জ্বালছেন এক মা