পাহাড়ে বিজু উৎসব

বিজু, চাকমাদের বর্ষবরণের উৎসব। তিন দিনব্যাপী এই উৎসবের প্রথম দিন ২৯ চৈত্র উদ্‌যাপন করা হয় ‘ফুল বিজু’। এই উৎসবের জন্য সংগ্রহ করা ফুল জলেও ভাসানো হয় এদিন। পার্বত্য অঞ্চলে ভোরের আলো ফুটতেই বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশুরা নিজদের ঐতিহ্যবাহী পোশাকে সেজে দল বেঁধে মাতে এই উৎসবে। নতুন বছরে পরিবারসহ সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশা কামনা করা হয়।

চেঙ্গী নদীর তীরে আগত পুণ্যার্থীরা। খাগড়াছড়ি, ১২ এপ্রিল
ছবি: সৌরভ দাশ
চেঙ্গী নদীর খবংপড়িয়া এলাকায় কলাপাতায় ফুল হাতে আগত পুণ্যার্থীরা। খাগড়াছড়ি, ১২ এপ্রিল
নদীতে প্রার্থনারত দুই তরুণী। খাগড়াছড়ি, ১২ এপ্রিল
নতুন বছরের পূর্বক্ষণে একত্রে প্রার্থনা। খাগড়াছড়ি, ১২ এপ্রিল
ফুল বিজু উৎসবে নদীতে। খাগড়াছড়ি, ১২ এপ্রিল
ফুল বিজুতে কাপ্তাই হ্রদে ফুল ভাসান পাহাড়ি নারী-পুরুষ ও  তরুণ–তরুণীরা। রাঙা দ্বীপ রিসোর্ট ঘাট, রাঙামাটি, ১২ এপ্রিল
বিজুর প্রথম দিনে কাপ্তাই হ্রদে ফুল ভাসাচ্ছে এক পাহাড়ি শিশু। কেরানি পার্ক, রাঙামাটি, ১২ এপ্রিল
বিজু উৎসবের প্রথম দিনে কাপ্তাই হ্রদে ফুল ভাসাচ্ছেন পাহাড়ি নারী। কেরানি পার্ক, রাঙামাটি, ১২ এপ্রিল
ফুল বিজু শুধু ফুল ভাসানোর নয়, একে অন্যকে উপহার দেওয়ারও। রাবার ড্যাম, পানছড়ি, খাগড়াছড়ি
ঐতিহ্যবাহী পোশাকে সাঙ্গু নদে ফুল ভাসিয়ে নতুন বছরের মঙ্গল কামনায় মগ্ন এক পাহাড়ি শিশু। বান্দরবান, ১২ এপ্রিল
বিজু উৎসবে ঝুড়িতে থাকা ফুল ভাসানো হচ্ছে কলাপাতায়। সাঙ্গু নদের তীরে, বান্দরবান, ১২ এপ্রিল
বিজু উৎসবে একত্রে ছবি তোলা। সাঙ্গু নদের তীরে, বান্দরবান, ১২ এপ্রিল
ফুল ভাসানো শেষে নদীর জলে দুরন্তপনার মেতেছে দুই শিশু। সাঙ্গু নদ, বান্দরবান, ১২ এপ্রিল
ভোরের আলো ফুটতেই বিজু উৎসবে ফুল ভাসাতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশুরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাকে সাঙ্গু নদের তীরে। বান্দরবান, ১২ এপ্রিল