ঢাকায় পদযাত্রা–শোভাযাত্রা

সরকার পতনের ‘এক দফা’ আন্দোলনে পদযাত্রা করে বিএনপি ও গণতন্ত্র মঞ্চ। অন্যদিকে ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ নিয়ে মাঠে ছিল আওয়ামী লীগ। পাল্টাপাল্টি এসব কর্মসূচিতে ঢাকার বিভিন্ন সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। সারা দিন পদযাত্রা ও শোভাযাত্রায় অংশ নেওয়া নেতা–কর্মীদের দখলে ছিল ঢাকা শহরের বিভিন্ন সড়ক।

বিএনপির পদযাত্রাটি শুরু হয় গাবতলী এলাকা থেকে।
বিএনপির পদযাত্রাটি শুরু হয় গাবতলী এলাকা থেকে।
বিএনপির পদযাত্রা মিরপুর রোড হয়ে এগিয়ে আসে।
গণতন্ত্র মঞ্চের পদযাত্রার এই চিত্র মিরপুর–১২ এলাকার।
আওয়ামী লীগের শোভাযাত্রায় অংশ নিতে দলে দলে আসতে থাকেন নেতা–কর্মীরা।
আওয়ামী লীগের নেতা–কর্মীদের উপস্থিতিতে ভরে ওঠে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনের সড়ক।
যানজটে স্থবির হয়ে পড়ে মৎস্যভবন এলাকা।