বিশ্বকাপ উপলক্ষে ‘ফ্ল্যাশমব’

বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ দিতে ‘জানি বাংলাদেশ পারবে তুমিও!’ স্লোগানে ফ্ল্যাশমবের আয়োজন করা হয়। মুঠোফোন অপারেটর রবি চট্টগ্রামের সিআরবি এলাকায় এই আয়োজন করে। এ ছাড়া ঢাকায় ‘দ্য রেড ওয়েভ-চিয়ার্স ফর বিডি ক্রিকেট টিম’ শিরোনামে বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি সমর্থন প্রদর্শনের আয়োজন করে রবি। এই আয়োজনে ব্যানারে প্রিয় খেলোয়াড়ের নাম ও নিজের প্রত্যাশার কথা লেখার সুযোগ পান পথচারীরা। গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশান–১ নম্বর এলাকা ও চট্টগ্রামের সিআরবি এলাকায়।

ব্যানারে রং করছেন একজন পথচারী। সিআরবি এলাকা, চট্টগ্রাম
ছবি: সৌরভ দাশ
গানের সঙ্গে দল বেঁধে নাচেন সবাই। সিআরবি এলাকা, চট্টগ্রাম
‘জানি বাংলাদেশ পারবে তুমিও’ বলে উল্লাস করেন একদল তরুণী। সিআরবি এলাকা, চট্টগ্রাম
ফ্ল্যাশমবের একটি দৃশ্যে ভালোবাসার চিহ্ন দেখানো হচ্ছে। সিআরবি এলাকা, চট্টগ্রাম
ফ্ল্যাশমবের সময় ছড়ানো হয় লাল-নীল রং। সিআরবি এলাকা, চট্টগ্রাম
ফ্ল্যাশমবে উল্লাসে মেতে ওঠেন সবাই। সিআরবি এলাকা, চট্টগ্রাম
বেলুন ওড়ানোর প্রস্তুতি। গুলশান–১, ঢাকা
লাল–কমলা রং ছড়ানো হচ্ছে। গুলশান– ১, ঢাকা
বেলুন উড়িয়ে আনন্দ করা হচ্ছে। গুলশান–১, ঢাকা
গানের তালে নাচ। গুলশান–১, ঢাকা