সবজি চাষ

সবজির বাগান করে মাসে লাখ টাকা আয় করেন আবদুল হালিম ও ওসমান গণি। ফটিকছড়ির চিকনেরখীল গ্রামের নতুন বাজার থেকে উত্তরের সরু মেঠো পথ ধরে কিছুদূর এগোলেই চোখে পড়ে রুপাই ভ্যালির বিস্তীর্ণ সবজির বাগান। সেখানে সারি সারি কাঁকরোল, পেঁপে, চিচিঙ্গা আর বরইয়ের চারা—দূর থেকে দেখে মনে হবে যেন একখণ্ড সবুজ ‘সাগর’। তাঁদের সবজি দেশের বিভিন্ন বাজারে বিক্রির জন্য নেওয়া হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস করে হালিম ও ওসমান দুই বন্ধু এই সবজি চাষে নেমে পড়েন। ২০২০ সালে মাঝামাঝিতে দুজনই শুরু করেন সবজির চাষ। রূপাই খালের নামেই বাগানের নাম দেন তাঁরা—রূপাই ভ্যালি অ্যাগ্রো ফার্ম। এখন তাঁদের বাগানে কাজ করছেন ২০ থেকে ৩০ জন শ্রমিক। ফলন তোলার দিনে শ্রমিক আরও বাড়ে।

সবজিবাগানে কাজ করছেন দুই বন্ধু আবদুল হালিম ও ওসমান গণি
সবজিবাগানে কাজ করছেন দুই বন্ধু আবদুল হালিম ও ওসমান গণি
ফুলের পরাগায়ন করা হচ্ছে
প্রতিদিন গড়ে ১৫ হাজার ফুলের পরাগায়ন করা হয়
বাগান থেকে কাঁকরোল তুলে টুকরি করে আনছেন শ্রমিকেরা
বাগান থেকে আনা কাঁকরোল ঢালছেন এক শ্রমিক
একদিন পর পর প্রায় এক হাজার কেজি কাঁকরোল কাটা হয়
এক কেজি করে কাঁকরোল ওজন করায় ব্যস্ত শ্রমিকেরা
ঝুমবৃষ্টির মধ্যে মাথায় করে কাঁকরোল আনছেন এক শ্রমিক
কাঁকরোলের পাশাপাশি চিচিঙ্গা চাষ করা হয়
বৃষ্টিতে ভিজে ভিজে সবজিবাগানে কাজ করেন শ্রমিকেরা