বরকলের বেগেনাছড়ি গ্রামীণ বনে

রাঙামাটির বরকল উপজেলার একটি গ্রামীণ বন (ভিসিএফ—ভিলেজ কমন ফরেস্ট) বেগেনাছড়ি। গ্রামবাসী এ বন সংরক্ষণ করে আসছেন দীর্ঘ সময় ধরে। বনটির আয়তন প্রায় ৩০০ একর। গ্রামবাসীদের কঠোর রক্ষণাবেক্ষণে টিকে থাকা এই বন ও ছড়া গ্রামবাসী মানুষের পানির প্রধান উৎস।

বাঁশঝাড় ও ঘন গাছে ঢাকা নির্জন বনের ভেতর দিয়ে বয়ে গেছে একটি সরু পথ।
বাঁশঝাড় ও ঘন গাছে ঢাকা নির্জন বনের ভেতর দিয়ে বয়ে গেছে একটি সরু পথ।
বনের গভীরতা বেড়ে যাওয়ার সঙ্গে দেখা মেলে ছড়াটির।
তৃষ্ণা মেটানো এই ছড়ার পাশ দিয়েই বয়ে গেছে মূল বনের দিকে যাওয়ার পথ।
বড় বড় পাথরের মাঝখান দিয়ে ছোট ছোট ধারায় পানি গড়িয়ে পড়ে অবিরাম।
বনের ভেতরের এমন অসংখ্য ছোট-বড় জলাধার রয়েছে।
একজন স্থানীয় নারী বনের ছড়ায় হাত-মুখ ধুয়ে নিচ্ছেন।
ছড়া থেকে গ্রামবাসীরা প্লাস্টিকের পাইপের মাধ্যমে গ্রামের প্রতিটি ঘরে বিশুদ্ধ পানি নিয়ে যান।
বন থেকে সংগ্রহ করা শাক ধুয়ে নিচ্ছেন এক ব্যক্তি।