বিএনপির পদযাত্রা ঘিরে সংঘর্ষ

বিএনপির পদযাত্রা কর্মসূচি ঘিরে ঢাকার মিরপুর এলাকাসহ দেশের বিভিন্ন জায়গায় দলটির নেতা–কর্মীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে দলীয় নেতা–কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও আহত হন। রাস্তায় বের হওয়া লোকজন পড়েন বিপাকে।

বিএনপির পদযাত্রায় ইটপাটকেল নিক্ষেপ করেন ছাত্রলীগের কর্মীরা। এতে ক্ষুব্ধ বিএনপি নেতা–কর্মীরা মোটরসাইকেলে আগুন দেন। মিরপুর বাঙলা কলেজ, ঢাকা
ছবি: সাজিদ হোসেন
দেশীয় অস্ত্র হাতে ছাত্রলীগ কর্মীরা। মিরপুর বাঙলা কলেজ, ঢাকা
পদযাত্রায় পুলিশের লাঠিপেটা। ইয়াকুবিয়া স্কুল মোড়, বগুড়া
পদযাত্রার একপর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে বিপাকে পড়েন সাধারণ লোকজন। নওয়াববাড়ী সড়কের বিএনপির কার্যালয়, বগুড়া
পুলিশের সঙ্গে বিএনপি নেতা–কর্মীদের সংঘর্ষের মধ্যে দলীয় কার্যালয়ের সামনে হাতবোমার বিস্ফোরণ ঘটনা হয়। নওয়াববাড়ী সড়ক, বগুড়া
বিএনপি–আওয়ামী লীগের নেতা–কর্মীদের সংঘর্ষের মধ্যে জ্বালিয়ে দেওয়া হয়েছে মোটরসাইকেলটি। শাপলা চত্বর এলাকা, খাগড়াছড়ি
বিএনপি ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষ। শাপলা চত্বর এলাকা, খাগড়াছড়ি
পুলিশের সঙ্গে বিএনপি নেতা–কর্মীদের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলের দিকে তেড়ে আসেন যুবলীগের নেতা–কর্মীরা। এ সময় তাঁদের ঠেকানোর চেষ্টা করছেন পুলিশের সদস্যরা। ইয়াকুবিয়া স্কুল মোড়, বগুড়া
বগুড়ায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা–কর্মীদের সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন। ২৫০ শয্যার মোহাম্মদ আলী হাসপাতাল, বগুড়া
বিএনপির নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট, কাঁদানে গ্যাসের শেল ও লাঠিচার্জ করে পুলিশ। অন্যদিকে বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছোড়ে। দুপুর সাড়ে ১২টা, রথখলা ঈশা খাঁ সড়ক, কিশোরগঞ্জ