ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে চলছে ভোট গ্রহণ

জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। আজ সোমবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোট হচ্ছে কাগজের ব্যালটে। বেলা ১১টা পর্যন্ত বিভিন্ন ভোটকেন্দ্রের চিত্র।

ভোট গ্রহণ শুরুর পর কেন্দ্রের বাইরে লম্বা সারি। সকাল সাড়ে ৮টা, জামিয়া মোহাম্মদিয়া ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্র।বনানী, ঢাকা
ভোট গ্রহণ শুরুর পর কেন্দ্রের বাইরে লম্বা সারি। সকাল সাড়ে ৮টা, জামিয়া মোহাম্মদিয়া ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্র।বনানী, ঢাকা
বাক্সে ব্যালট ঢুকিয়ে দিচ্ছেন এক ভোটার। জামিয়া মোহাম্মদিয়া ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্র, বনানী, ঢাকা
ভোট দিচ্ছেন এক নারী ভোটার। টিঅ্যান্ডটি আদর্শ বালিকা  উচ্চবিদ্যালয় কেন্দ্র, মহাখালী, ঢাকা
ভোট দিয়ে বেরিয়ে আঙুলের ছাপ দেখাচ্ছেন এক ভোটার। জামিয়া মোহাম্মদিয়া ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্র, বনানী, ঢাকা
ভোটারের আঙুলে অমোচনীয় কালি দিয়ে দিচ্ছেন নির্বাচনসংশ্লিষ্ট এক কর্মকর্তা। টিঅ্যান্ডটি আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র, মহাখালী, ঢাকা
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফাঁকা হতে শুরু করে ভোটকেন্দ্র। সকাল ৯টা ২০ মিনিট, জামিয়া মোহাম্মদিয়া ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্র, বনানী, ঢাকা
ভোটকেন্দ্রের ভেতরে ভিড় কম। তবে কেন্দ্রের বাইরে দেখা যায় মানুষের জটলা। সকাল ৯টা ৫০ মিনিট, গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র, ঢাকা
ভোটারের অপেক্ষায় নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা। সকাল ৯টা ৫৫ মিনিট, গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র, ঢাকা
কর্মীদের নিয়ে ভোটকেন্দ্র পরিদর্শনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। সকাল সাড়ে ১০টা, মডেল হাইস্কুল কেন্দ্র, বনানী, ঢাকা
কর্মী-সমর্থকদের নিয়ে ভোট দিতে যান আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। বেলা সোয়া ১১টা, গুলশান মডেল হাইস্কুল ও কলেজ কেন্দ্র, ঢাকা