সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ–উদ্দীপনায় পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হচ্ছে। রাজধানীতে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে আটটায় ঈদের জামাতে নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। সর্বস্তরের মানুষ এই জামাতে অংশ নেন। এ ছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল সাতটায়। ঈদুল ফিতরে প্রতিবছরের মতো এবারও বায়তুল মোকাররমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।
