সিলেটে ঈদ আনন্দ ঘোরাঘুরি

পাহাড়, ঝরনা আর সবুজের প্রাচুর্যে ভরা সিলেট অঞ্চলের বিভিন্ন জেলা-উপজেলায় ছড়িয়ে আছে দৃষ্টিনন্দন সব পর্যটনকেন্দ্র। আছে সবুজে মোড়া পাহাড়ের চা-বাগান। সিলেটের বৈচিত্র্যে ভরা সৌন্দর্য দেখতে ছুটে যান পর্যটক আর ভ্রমণপ্রিয় মানুষ। ঈদের মতো উৎসবে এসব পর্যটনকেন্দ্রে থাকে উপচে পড়া ভিড়। শহরে বিনোদনকেন্দ্র ও শহরের পাশে লাক্কাতুরা চা-বাগানে সৌন্দর্য উপভোগ করতে পরিবার-পরিজন নিয়ে ভিড় জমিয়েছে মানুষ। ছবিগুলো ঈদের দ্বিতীয় দিন রোববার বিকেলে তোলা।

ঈদের অবকাশে শিশুদের নিয়ে চা-বাগানে ঘুরতে এসেছেন তাঁরা
ঈদের অবকাশে শিশুদের নিয়ে চা-বাগানে ঘুরতে এসেছেন তাঁরা
মোটরসাইকেলে চড়ে চা-বাগানে ঘুরতে এসেছে পরিবারটি
চলছে ছবি তোলা
দলবেঁধে চা-বাগানে ঢুকছেন দর্শনার্থীরা
চা-বাগান ঘুরে দেখছেন সবাই মিলে
শিশুকে নিয়ে চা-বাগানে অভিভাবক
সবুজ চা-বাগানে ঘুরতে এসেছে শিশুটি
দলবেঁধে সেলফি তোলা হচ্ছে
সিলেটের এম এ জি ওসমানী শিশুপার্কের একটি রাইডে শিশুকে অভয় দিতে সঙ্গে আছেন অভিভাবকও
সিলেট নগরের ধোপাদিঘিরপাড়ে দৃষ্টিনন্দন ওয়াকওয়েতে ঘুরতে আসেন অনেকে