শতাধিক জাতের ফল নিয়ে রাজধানীতে মেলা

রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তন মাঠে বৃহস্পতিবার শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬। কৃষক, উদ্যোক্তা ও কৃষিসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে শুরু হওয়া এ মেলা চলবে প্রতিদিন সকাল ৮টা থেকে আগামী শনিবার রাত ৮টা পর্যন্ত। মেলায় দেশি-বিদেশি শতাধিক জাতের ফলের সমাহার বসেছে। সাধারণ মৌসুমি ফলের পাশাপাশি এখানে বিশেষ নজর কাড়ছে ৫ কেজি ওজনের ‘ব্রুনাই কিং’ আম ও নানা পাহাড়ি ফল। মেলায় আম, কাঁঠাল, লিচু, আনারসসহ বিভিন্ন প্রচলিত ও অপ্রচলিত ফলের প্রদর্শনী ও কেনাবেচা চলছে। ফলের পাশাপাশি মধু, মাশরুম ও অন্যান্য কৃষিপণ্যও মিলছে এখানে। দর্শনার্থীরা নিরাপদ ফল কেনার পাশাপাশি ফল চাষ ও সংরক্ষণের আধুনিক প্রযুক্তি সম্পর্কেও তথ্য জানতে পারছেন। দেশীয় ফলের বৈচিত্র্য উপভোগ করতে মেলা প্রাঙ্গণে ভিড় করছেন শত শত মানুষ।

মেলায় প্রবেশ করলেই প্রথমে চোখে পড়বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্টল। এই স্টলে প্রদর্শিত ফলের মধ্যে অধিকাংশই আম। সেখানে প্রায় ৮০ প্রজাতির আম রয়েছে
মেলায় প্রবেশ করলেই প্রথমে চোখে পড়বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্টল। এই স্টলে প্রদর্শিত ফলের মধ্যে অধিকাংশই আম। সেখানে প্রায় ৮০ প্রজাতির আম রয়েছে
জাতীয় ফল মেলায় প্রদর্শিত হচ্ছে চাপালিশ ফল
মেলায় দেখা মিলছে প্রায় ৫ কেজি ওজনের ‘ব্রুনাই কিং’ জাতের আম।
দর্শনার্থীদের নজর কাড়ছে বিরল ‘কাঁকড়া’ ফল
বিক্রি করা হচ্ছে বিভিন্ন প্রজাতির মাশরুম
আম কেনার আগে স্বাদ পরীক্ষা করে দেখছেন দুই দর্শনার্থী
মেলা থেকে দেশীয় ফল কিনছেন ক্রেতারা
ঘি কেনার আগে ঘ্রাণ পরীক্ষা করে দেখছেন এক ক্রেতা
ক্রেতাদের কাছে মধুর গুণাগুণ তুলে ধরছেন এক বিক্রেতা
মেলা থেকে কাঁঠাল কিনে নিয়ে যাচ্ছেন এক ক্রেতা