নাটোরে অ্যালোভেরার বাণিজ্যিক চাষ

নাটোর শহর থেকে ৯ কিলোমিটার দক্ষিণে লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন। ইউনিয়নের ১৩টি গ্রামজুড়ে বাণিজ্যিকভাবে বিভিন্ন ঔষধি গাছের চাষ হয়। এর মধ্যে অ্যালোভেরা বা ঘৃতকুমারীগাছ বেশি চোখে পড়ে। বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে গ্রামগুলোতে উৎপাদিত অ্যালোভেরা প্রক্রিয়াজাত করে নানা দেশে রপ্তানি করা হয়। এ ছাড়া দেশের বেশ কিছু প্রতিষ্ঠান এখানকার অ্যালোভেরাসহ অন্যান্য ঔষধি গাছ থেকে ওষুধ ও প্রসাধনী তৈরি করে রপ্তানি করছে। নাটোরে বিভিন্ন গ্রামে অ্যালোভেরা চাষের দৃশ্য নিয়ে ছবির গল্প।

ফসলের সঙ্গে চাষ হচ্ছে ভেষজ উদ্ভিদ অ্যালোভেরা।
ফসলের সঙ্গে চাষ হচ্ছে ভেষজ উদ্ভিদ অ্যালোভেরা।
বাড়ির পাশে পতিত জায়গাতেও চাষ হচ্ছে অ্যালোভেরা।
অ্যালোভেরার জমি পরিচর্যায় কাজ করছেন কৃষক।
অ্যালোভেরাগাছে এসেছে ফুল।
এই গাছ চাষাবাদ করতে নালা তৈরি করতে হয়।
ভুট্টাখেতের পাশে অ্যালোভেরার চাষ।
জমি থেকে তোলার পর ঝুড়িতে রাখা হয়েছে অ্যালোভেরা।
জমি থেকে তোলা অ্যালোভেরাগুলো একসঙ্গে বাঁধা হচ্ছে।
বিক্রির জন্য পাঠাতে বস্তা দিয়ে অ্যালোভেরা ঢাকা হচ্ছে।