পেঁয়াজের বিকিকিনি

পেঁয়াজের দাম বাড়ছে হু হু করে। আরও বাড়তে পারে এই শঙ্কায় চট্টগ্রাম নগরের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে বেচাকেনা বেড়েছে পেঁয়াজের। মান অনুযায়ী প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। পরে তা দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যাওয়া হচ্ছে। সম্প্রতি চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজার এলাকায়।

গুদাম থেকে পেঁয়াজ নিয়ে যাচ্ছেন শ্রমিকেরা।
গুদাম থেকে পেঁয়াজ নিয়ে যাচ্ছেন শ্রমিকেরা।
কাজের ফাঁকে বিশ্রাম।
দোকান কাছেই। তাই কেনার পর ঠেলাগাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে পেঁয়াজ।
ট্রাকে পেঁয়াজ তোলায় ব্যস্ত শ্রমিকেরা।
পেঁয়াজ বোঝাইয়ের পর ট্রাকগুলো যাবে দেশের বিভিন্ন স্থানে।
ট্রাকে রাখা পেঁয়াজের বস্তা।
ট্রাকে পেঁয়াজের বস্তা সাজিয়ে রাখছেন এক শ্রমিক।
পেঁয়াজ বোঝাইয়ের পর ট্রাক ছুটছে গন্তব্যে।
খাতুনগঞ্জ পাইকারি বাজার। তবে পেঁয়াজ পাওয়া যায় খুচরা দামেও।
পচা পেঁয়াজ থেকে তুলনামূলক ভালোগুলো আলাদা করে শুকিয়ে নিচ্ছেন এক শ্রমিক।
ট্রাকে ট্রাকে চলছে পেঁয়াজবোঝাই।