রমজান মাস শেষেই আসবে পবিত্র ঈদুল ফিতর। ঈদ আনন্দে ভাসতে নতুন পোশাকের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। কয়েক মাস আগে থেকেই পোশাক তৈরির কারখানাগুলোয় শুরু হয়ে যায় তোড়জোড়। রমজান মাসের শুরুতে ঈদ বাজারে ভিড় অপেক্ষাকৃত কম থাকে। তাই অনেকে আগেভাগে প্রিয়জনের জন্য কেনাকাটা আগেই সেরে নেন। গতকাল মঙ্গলবার রাজধানীর গাউছিয়া মার্কেট ও আশপাশের মার্কেট ঘুরে ছবিগুলো তোলা।