দেশে চলছে তাপপ্রবাহ। টানা গরমে নেই বৃষ্টির দেখা। গরমে অতিষ্ঠ হয়ে জনজীবন বিপর্যস্ত। খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সবারই হাঁসফাঁস অবস্থা। আজ দেশের বিভিন্ন এলাকার চিত্র তুলে ধরা হলো।
স্কুল ছুটির পর বাড়ি ফেরার পালা। প্রচণ্ড গরমে স্বস্তি পেতে আইসক্রিম খাচ্ছে শিক্ষার্থীরা। লক্ষ্মীবাজার, ঢাকা
বিজ্ঞাপন
প্রচণ্ড গরম থেকে একটু রেহাই পেতে ছাতার ব্যবহার বেড়েছে। চাহিদা বেড়ে যাওয়ায় বিক্রিবাট্টা বেশ ভালো। লক্ষ্মীবাজার, ঢাকা
বিজ্ঞাপন
গরমে অতিষ্ঠ জনজীবন। স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে চার্জার ফ্যান হাতে এক শিক্ষার্থী। লক্ষ্মীবাজার, ঢাকাতাপপ্রবাহে ক্লান্ত শিক্ষার্থী ফারিয়া। বড় বোনের ছুটির জন্য স্কুলের সামনে মায়ের কোলে বিশ্রাম নিচ্ছে সে। লক্ষ্মীবাজার, ঢাকাতীব্র রোদের মধ্যে ভ্যানবোঝাই পণ্য বিক্রি করতে বের হয়েছেন হাফিজুর রহমান। শুকুরেরহাট, মিঠাপুকুর, রংপুরখেত থেকে মরিচ তোলার সময় হয়েছে। কিন্তু বাদ সেধেছে প্রচণ্ড গরম। তাই ছাতা মাথায় দিয়েই পাকা মরিচ তুলছেন এই দম্পতি। জুগিকাটা এলাকা, ধামোর, আটোয়ারী, পঞ্চগড়গরমে ক্লান্ত শিশুটি স্কুল ছুটি শেষে তৃষ্ণা মেটাতে আইসক্রিম খাচ্ছে। মেডিকেল মোড়, রংপুর প্রখর রোদের মধ্যে চা-বাগানের নার্সারিতে কাজ করছেন চা-শ্রমিকেরা। রোদ ঠেকাতে মাথাল মাথায় দিয়েছেন তাঁরা। মালনীছড়া চা-বাগান, সিলেটপ্রখর রোদ, কোলে শিশু। এর মধ্যেই ছাতা মাথায় দিয়ে ছাগল চরিয়ে মাঠ থেকে বাড়ি ফিরছেন এক নারী। রামেশ্বরপুর গ্রাম, গাবতলী, বগুড়াগরম থেকে শিশুকে রক্ষায় গামছা দিয়ে আড়াল করার চেষ্টা করছেন এক অটোরিকশাচালক। চণ্ডীপুর এলাকা, রাজশাহী