বগুড়ার গাবতলী উপজেলার রানীর পাড়া গ্রামের পাশে বিস্তীর্ণ এক ফসলের মাঠ। স্থানীয়ভাবে মাঠটি ‘শালমারা চরা’ নামে পরিচিত। সেখানে ঝোপঝাড়ের মধ্যে দাঁড়িয়ে আছে ছোট্ট একটি বরইগাছ। নতুন পাতার ফাঁকে ফাঁকে ফুটেছে অসংখ্য ফুল। ফুলের মধুর টানে গাছটিতে ভিড় করেছে নানা রঙের প্রজাপতি।
