বর্ষায় জমে ওঠে ঘিওরের নৌকার হাট

বর্ষায় নদ-নদী ও খাল-বিলে পানি বাড়ে। এ সুযোগে মানুষের মধ্যে নৌকায় চড়ার আগ্রহও বাড়ে। তাই বর্ষাকে কেন্দ্র করে মানিকগঞ্জের ঘিওর উপজেলার কেন্দ্রীয় ঈদগাহের মাঠে বসে নৌকার হাট। স্থানীয় লোকজন বলছেন, শত বছর ধরে চলে আসা ঐতিহ্যবাহী এই হাট ‘ঘিওরের নৌকার হাট’ নামে পরিচিত। বর্ষাকালের শুরু থেকে প্রতি সপ্তাহের বুধবার বসে এই হাট। আকার ও মানভেদে প্রতিটি নৌকা ৩ হাজার থেকে ১০ হাজার টাকায় বিক্রি হয়। প্রতি হাটে কয়েক লাখ টাকার নৌকা বেচাকেনা হয়। ছবিগুলো গত বুধবার তোলা।

হাটে বিক্রির জন্য সারি সারি নৌকা সাজিয়ে রাখা হয়েছে।
হাটে বিক্রির জন্য সারি সারি নৌকা সাজিয়ে রাখা হয়েছে।
নৌকার বইঠা দেখছেন ক্রেতারা।
শেষ মুহূর্তে নৌকায় পেরেক লাগাচ্ছেন এক বিক্রেতা।
পছন্দের নৌকা দেখছেন এক নারী।
ক্রেতার অপেক্ষায় বসে আছেন এক বিক্রেতা।
হাটে নিয়ে আসা নতুন নৌকা পানি ছিটিয়ে ভেজানো হচ্ছে।
প্রচণ্ড রোদের মধ্যে নৌকা সাজিয়ে ক্রেতার অপেক্ষায় এক বিক্রেতা।
বিক্রির পর ভ্যানে তোলার জন্য নিয়ে যাওয়া হচ্ছে নৌকা।
ক্রেতার চাহিদা অনুযায়ী নৌকা দেখাচ্ছেন এক বিক্রেতা।
ভ্যানে তুলে নৌকা নিয়ে যাওয়া হচ্ছে গন্তব্যে। এরপর খুঁটিনাটি কাজ শেষে পানিতে ভাসানো হবে।