চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে গতকাল শুক্রবার ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এদিন ছিল চট্টগ্রাম অঞ্চলের গ্রুপ পর্বের প্রথম রাউন্ডের খেলা। দর্শক–সমর্থকদের উচ্ছ্বাস, দলগুলোর পাল্টাপাল্টি–আক্রমণে জমে উঠেছিল ফুটবল টুর্নামেন্টের প্রথম দিন। চট্টগ্রাম অঞ্চলের গ্রুপ পর্বে দুই গ্রুপে মোট আটটি দল অংশ নেয়। দুই গ্রুপের সেরা দুই দল ঢাকায় কোয়ার্টার ফাইনালে অংশ নেবে।
