পবিত্র ঈদুল আজহার সময় কোরবানির পশুর চামড়া সংগ্রহ করতে দিনভর ব্যস্ত থাকেন মৌসুমি ব্যবসায়ীরা। তাঁরা সেগুলো বিক্রি করেন আড়তদারদের কাছে। সেখান থেকে চামড়া যায় ট্যানারিতে। ব্যবসায়ীরা বলছেন, এবার চামড়ার দাম বাড়ানো হলেও আড়তদারেরা কৌশলে দাম কম দিচ্ছেন তাঁদের। আজ বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রামের ছবিগুলো তুলেছেন সাজিদ হোসেন ও জুয়েল শীল।