ঈদ উপলক্ষে ‘সিরিঞ্জ সেমাই’

ঈদ মানেই আনন্দ। ঈদ মানেই খুশি। আর এই আনন্দ এবং খুশি ভাগাভাগি করতে মেয়ে জামাইয়ের বাড়িতে বাহারি পদের সেমাই পাঠাবেন গৃহিণী কোহিনুর বেগম। তাই ঢেঁকিতে চাল ভেঙে আটা তৈরি করছেন। পরে সে আটা ভালোভাবে পাটায় পিষে বানিয়েছেন সিরিঞ্জ সেমাই। পিষে নেওয়া আটা ভালোভাবে খামিরে বানিয়ে তাতে রং মিশিয়ে তৈরি করা হচ্ছে রং–বেরঙের সিরিঞ্জ সেমাই। খামিরগুলো পাতলা করে সিরিঞ্জে ভরে আপন মনে নারীরা নকশা করে সিরিঞ্জ সেমাই তৈরি করছেন। সেগুলো কলাপাতায় রেখে রোদে দিচ্ছেন। একটু শুকিয়ে গেলে চুলায় ভাপ দিয়ে রোদে শুকিয়ে বানানো হচ্ছে সিরিঞ্জ সেমাই। পরে শুকনা সেমাই তেলে ভেজে আপ্যায়ন করা হয়। স্থানীয়ভাবে এগুলো সিরিঞ্জ সেমাই নামে পরিচিত। বগুড়ার শাহজাহানপুর উপজেলার দড়িকুল্যা গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার ছবিগুলো তোলা হয়েছে।

ঈদ উপলক্ষে আত্মীয়ের বাড়িতে সিরিঞ্জ সেমাই পাঠাবেন গৃহিণী কোহিনুর বেগম। সেই প্রস্তুতি চলছে।
ঈদ উপলক্ষে আত্মীয়ের বাড়িতে সিরিঞ্জ সেমাই পাঠাবেন গৃহিণী কোহিনুর বেগম। সেই প্রস্তুতি চলছে।
মেয়েকে নিয়ে ঢেঁকিতে চাল ভানছেন কোহিনুর বেগম।
সিরিঞ্জ সেমাই তৈরির অন্যতম উপকরণ চালের গুঁড়া।
সিরিঞ্জ সেমাই তৈরির জন্য চালের আটার খামির তৈরি করছেন জান্নাতি আকতার।
সিরিঞ্জ সেমাইয়ের জন্য খামির তৈরি।
চালের আটা সিরিঞ্জে ভরে সেমাই তৈরির কাজ চলছে।
বাড়ির ফটকে বসে বাহারি নকশার সিরিঞ্জ সেমাই তৈরি করছেন নারীরা।
খামিরে রং মিশিয়ে তৈরি হয় বিভিন্ন রঙের সেমাই।
তৈরি করা সিরিঞ্জ সেমাই কলাপাতায় শুকাতে দেওয়া হয়েছে।
শুকনা সেমাই চুলায় ভাপানো হচ্ছে।
প্রস্তুত সিরিঞ্জ সেমাই। সেগুলো ভেজে আপ্যায়ন করা হবে।